নির্বাচন; দিনে সর্বোচ্চ লেনদেন ১০ হাজার টাকা
বিজবার্তা রিপোর্ট
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬
সামনে নির্বাচন। তাই টাকার ছড়াছড়ি ঠেকাতে মোবাইল ব্যাংকিং-এ অর্থ লেনদেনে নিয়ন্ত্রণ এনেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার মধ্য রাত থেকে (৯ ফেব্রুয়ারি) মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে দিনে সর্বোচ্চ লেনদেন করা যাবে ১০ হাজার টাকা। এমন নিয়ন্ত্রণ থাকবে ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি মধ্য রাত পর্যন্ত।
বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকদের প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ ১ হাজার টাকা। এ ছাড়া ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একে অপরকে টাকা স্থানান্তর সেবাও হবে নিয়ন্ত্রিত।
বর্তমানে এমএফএস গ্রাহকেরা এজেন্টের মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারেন। সর্বোচ্চ উত্তোলন করতে পারেন ৩০ হাজার টাকা। ব্যক্তি থেকে ব্যক্তিতে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়। মাসে সর্বোচ্চ লেনদেন করা যায় ৩ লাখ টাকা।
এছাড়া দিনে সর্বোচ্চ ৫০ এবং মাসে সর্বোচ্চ ১০০টি লেনদেন করা যায়।
- বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
- পিপিলস লিজিং, টাকা ফেরত পাবে গ্রাহক…
- ১০০০-৫০০ টাকার নোট বাতিল হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক
- টাকা ছাপানো আসলে কি?
- বেসিক ব্যাংকের ইসলামপুর শাখা লকডাউন
- এক্সিম ব্যাংকের প্রশ্ন- ন্যাশনাল ব্যাংকের বিবৃতি কেন?
- শ্বাসরুদ্ধকর পাঁচ ঘন্টা- কি হয়েছিল সেদিন?
- ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বই বাজার থেকে সরানোর নিদের্শ
- এক্সিম ব্যাংকের এমডিকে গুলি- ঘটনা অস্বীকার
- জানুয়ারী নয়, এপ্রিলে এক অংকের সুদ হার
- ‘খেলাপি ঋণ আদায়ে বাস্তবসম্মত পরিকল্পনা নিন’
- প্রণোদনা অর্থের যোগান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ব্যাংক ঋণে সরকারের রেকর্ড
- ব্যাংক লেনদেন বন্ধ থাকবে চারদিন
- নির্বাচন- এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

































