১৯৯ টাকায় কিনতে হবে এক লিটার সয়াবিন তেল
বিজবার্তা রিপোর্ট
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬
বেশ কয়েকদিন ধরেই দাম বৃদ্ধির জন্য চাপ ছিল। বাজারে কমিয়ে দেয়া হয় তেলের সরবরাহ। লাগামহীন হয়ে যায় দাম। অবশেষে সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিলো বাণিজ্য মন্ত্রনালয়।
বুধবার বিকেলে সচিবালয়ে ভোজ্যতের উৎপাদন ও সরবরাহকারি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১৯৯ টাকা। খোলা তেলেও লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকায় বিক্রি হবে। আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭৫ টাকা।
বিফ্রিং-এ মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারেই বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। যেসব পণ্যে বাংলাদেশ আমদানিনির্ভর, সেসব পণ্যের ক্ষেত্রে উৎস পর্যায়ে মূল্য বৃদ্ধি সরাসরি আমদানি ব্যয়ের ওপর প্রভাব ফেলে।
বাণিজ্যমন্ত্রী জানান, সয়াবিন তেল সম্পূর্ণ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। তিনি বলেন, রমজান মাস থেকেই আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে। ওই সময় থেকে আমদানিকারক ও রিফাইনাররা মূল্য সমন্বয়ের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন।
তাদের দাবি ছিলো, মূল্য সমন্বয় না হলে তারা ধারাবাহিক লোকসানের মুখে পড়বেন এবং পুঁজি সংকটে পড়বেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারমূল্য, আমদানি ব্যয় এবং সংশ্লিষ্ট অতিরিক্ত খরচ বিবেচনায় নিয়ে দেখা গেছে, মূল্য বৃদ্ধির যৌক্তিকতা রয়েছে।
তবে ব্যবসায়ীদের প্রস্তাবিত পুরো মূল্য বৃদ্ধি গ্রহণ করা হয়নি। ভোক্তাদের স্বার্থ বিবেচনায় রেখে সীমিত পরিসরে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলেও জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
- হাতের নাগালে নেই স্বর্ণ
- পেঁয়াজ নিয়ে কারসাজি, আমদানি উন্মুক্ত করতে পরামর্শ
- পেঁয়াজের জন্য...
- কম দামে তিন পণ্য নিয়ে আসছে টিসিবি
- জনসনের পাউডার পরীক্ষা করবে বিএসটিআই
- লিটারে খোলা তেলের দাম কমবে ২ টাকা
- আবার পেঁয়াজে ঝাঝ, এবার কারণ মিয়ানমার
- বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় পেছাল বাংলাদেশ
- গামেন্টস খাত তদারকিতে উচ্চ পর্যায়ের কমিটি
- প্রণোদনা প্যাকেজের টাকা পায়নি ৭২% প্রতিষ্ঠান
- নির্বাচনী বোর্ড গঠন করেছে বিজিএমইএ
- স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত
- ২২ দিন ইলিশ ধরা বন্ধ
- পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত
- পেঁয়াজের বাজারে নৈরাজ্য

































