ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ || ২৬ মাঘ ১৪৩২
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

নির্বাচন; দিনে সর্বোচ্চ লেনদেন ১০ হাজার টাকা

বিজবার্তা রিপোর্ট

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬  


সামনে নির্বাচন। তাই টাকার ছড়াছড়ি ঠেকাতে মোবাইল ব্যাংকিং-এ অর্থ লেনদেনে নিয়ন্ত্রণ এনেছে বাংলাদেশ ব্যাংক।

 

রোববার মধ্য রাত থেকে (৮ ফেব্রুয়ারি) মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে দিনে সর্বোচ্চ লেনদেন করা যাবে ১০ হাজার টাকা। এমন নিয়ন্ত্রণ থাকবে ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি মধ্য রাত পর্যন্ত।

 

বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকদের প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ ১ হাজার টাকা। এ ছাড়া ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একে অপরকে টাকা স্থানান্তর সেবাও হবে নিয়ন্ত্রিত।

 

বর্তমানে এমএফএস গ্রাহকেরা এজেন্টের মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারেন। সর্বোচ্চ উত্তোলন করতে পারেন ৩০ হাজার টাকা। ব্যক্তি থেকে ব্যক্তিতে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়। মাসে সর্বোচ্চ লেনদেন করা যায় ৩ লাখ টাকা।

 

এছাড়া দিনে সর্বোচ্চ ৫০ এবং মাসে সর্বোচ্চ ১০০টি লেনদেন করা যায়।


Place your advertisement here
Place your advertisement here
এই বিভাগের আরো খবর
Place your advertisement here