রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২  

সুযোগ পেলেই…

বিজবার্তা রিপোর্ট

বিজ বার্তা

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

সব সময়ই যেন সুযোগের জন্য অপেক্ষা। ব্যবসায়ীদের মধ্যে সব সময়ই এক ধরণের প্রবণতা কাজ করে। সংকটকে কাজে লাগিয়ে কিভাবে মূল্য বৃদ্ধি করা যায়। ইরান যুদ্ধকে ব্যবহার করে জ্বালানি এবং ভোজ্যতেলের দাম বৃদ্ধি হচ্ছে। অনেকেই মজুদও করছেন। কিন্তু এ ধরণের পরিস্থিতি কাম্য নয়।

 

কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব সভাপতি এএইচএম শফিকুজ্জামান এমন মন্তব্য করেছেন। এক সাক্ষাতকারে তিনি বলেন- ইরান যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্য অস্থির। সরকার বারবার বোঝানোর চেষ্টা করছে। তারপরও মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে।

 

বলেন- মানুষ বাজারে হুমড়ি খেয়ে পড়ছে। যেন তেল পাওয়া যাবে না। এক সঙ্গে কেনার জন্য সকলেই মাঠে নেমেছে। এই সুযোগ নিচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। জানান- বাজার তদারকির বিকল্প নেই। তবে এটাও ঠিক, শুধু তদারকি করেও বাজার ঠিক হবে না। এটি ট্যুলস হিসেবে কাজ করে।

 

জানান- বাজারে যখন তদারকি হয়, তখন ব্যবসায়ীরা মনে করেন- তাদের বিরুদ্ধে অভিযান হতে পারে। সিলিন্ডার গ্যাসের উদাহরণ দিয়ে তিনি বলেন- সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। তবে অন্তবর্তী সরকার তাদের দুই বছরে এই পণ্যের দাম সহণীয় করতে ব্যর্থ হয়েছে।

 

শফিকুজ্জামান বলেন- শুধু ঢাকাতেই নয়। প্রান্তিক পর্যায়েও বাড়াতে হবে তদারকি। শুধু ভোক্তা অধিকারই নয়। এক্ষেত্রে সরকারের সব প্রতিষ্ঠানকে সক্রিয় হতে হবে।